• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭টার দিকে ইপিজেড সংলগ্ন নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী(২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের পুত্র। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ‘মরদেহ দুটি থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ