• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জবেদ আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাজিরহাট নামক স্থানে ঘটে। তিনি জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া গ্রামের মৃত নছিয়া আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার একজন দায়িত্বশীল কর্মী।
পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার রংপুরে ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। জবেদ আলী দলের অন্যান্যদের সঙ্গে সকালে রিজার্ভ বাসযোগে রংপুরে যান। সমাবেশ শেষে সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে জেলা সদরের কাজির হাটে বাস থামিয়ে এশার নামাজ পড়তে যান। এসময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
পুলিশ জানায়, মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। ওই আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘ আইনী প্রক্রিযা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে ওই দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ বিবৃতি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ