সৈয়দপুরে ইয়াবা ব্যবসায়ী মাসুম বিল্লাহ প্রাইভেট কার সহ আটক

11সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী মহিবুল ইসলাম ওরফে মাসুম বিল্লাহ ওরফে বিল্লাহ ওরফে ফকিরকে তার প্রাইভেট সাদা রংয়ের টয়োটা এলিয়ন কার সহ আটক করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ১০০ শয্যা হাসপাতাল মোড় থেকে আটক করে পুলিশ।

সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমূল হোসেন সিসি নিউজকে জানান, হাসপাতাল মোড়ে চেকিং চলাকালীন পুলিশ সাদা রংয়ের (ঢাকা মেট্ট্রো-গ, ১৫-৮৫৭৯) কারটির চালককে থামানোর নির্দেশ দেয়। এ সময় কারের চালক কারটি থামায় এবং কার রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। সেই ওই গাড়ীর মালিক মাসুম বিল্লাহ বলে পরিচয় দেয়। সে সময় তার দেহ তল্লাশী করা হলে পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ও কারের ভিতরের ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক ব্যবসায়ীর কারটি।

মাসুম বিল্লাহ সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাড়াইশাল পাড়ার আলহাজ্ব মো. নিজাম উদ্দিনের পুত্র। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ সিসি নিউজকে নিশ্চিত করেছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে রাতেই একটি মামলা হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *