• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

bnp-jobodal-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, নেতা এনপি বেীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ কামরুজ্জামান, শ্রমিক দল সভাপতি সাইফুর রাজ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকা, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, যুগ্ম অঅহবায়ক ও পৌরসভার কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, সোহেল নিশাত, পৌর তাঁতী দলের পৌর আহবায়ক লাবু চৌধুরী, কোতয়ালী যুবদলের সাবেক সভাপতি সালেহুর ইসলাম বাবু, মেরাজ, মান্নান, জাহিদ, যুবনেতা মোঃ শাহিন, সাবান আলী, মনঞ্জুর মোর্শেদ সুমন, শহীদুল ইসলাম সাজু, মিজানুর রহমান মুকুল, জনি, সঞ্জু, আশরাফুল, জেমস্, জুলহাস, রুবেল, আজিম, মোস্তাক, সবুর, জনি, লিটার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার পুরো দেশকে জেলখানায় রূপান্তর করেছে। আজ কোথাও শান্তি-স্বস্থি নাই, কারও জীবনের নিরাপত্তা নেই। বিএনপিকে নির্মূল করতে সরকার দেশকে কসাইখানায় পরিণত করেছে। এ অবস্থা থেকে উত্তরনে দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। তাঁর নেতৃত্বেই বাকশালী শক্তির হাত থেকে দেশকে উদ্ধার করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার কাজে আতœনিয়োগ করতে হবে। সবাইকে সকল ভেদাভেদ ভূলে আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে। দেশ, জাতি ও গণতন্ত্রের প্রয়োজনে বেগম জিয়ার ডাকে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সকল যুবদল নেতা-কর্মীদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হবার শপথ গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ