দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খানসামা উপজেলা শাখার সভাপতি ও খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ মিলেছে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু ও হাসানুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও যুগ্ম আহবায়কদের জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খানসামা উপজেলা বিএনপির সভাপতি সহিদুজ্জামান শাহকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
