• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মাহমুদুল্লাহর পর মুমিনুলও বাদ!

খেলাধুলা ডেস্ক: শততম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে জানিয়ে দেয়া হয়েছে কথাটি। তবে এখানেই শেষ নয়। সম্ভবত কপাল পুড়তে যাচ্ছে মুমিনুল হকেরও।
মূলত ছন্দ না থাকার কারণে বাদ পড়তে যাচ্ছেন মুমিনুল। সর্বশেষ তিন টেস্টের ৬ ইনিংসে মাত্র ১টি অর্ধশত মুমিনুলের। যার দরূণ কলম্বো টেস্টের একাদশে সুযোগ হারাতে যাচ্ছেন এই ক্রিকেটার।
বাংলাদেশের টেস্টের ৩ নাম্বার পজিশনে নিজের জায়গা ভালোভাবেই স্থায়ী করেছিলেন মুমিনুল। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে প্রথম টেস্টে অর্ধশতক পেলেও এর পর নিজেকে যেন খুঁজে ফিরছেন এই বামহাতি ব্যাটসম্যান। সর্বশেষ ৬ ইনিংসে মুমিনুল করেন- ২৩, ৬৪, ২৭, ১২, ৫, এবং ৭। গড় মাত্র ২৩। শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টের ২ ইনিংস মিলে করেছেন মাত্র ১২ রান। পাশাপাশি আউট হবার ধরণ নিয়েও উঠেছে প্রশ্ন!
এদিকে মুমিনুলের জায়গায় একাদশে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। প্রথম টেস্টের স্কোয়াডে না থাকলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আছেন ইমরুল। দেখা যাতে পারে মূল একাদশেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ