• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সুষ্ঠু নির্বাচনই জঙ্গিবাদের সমাধান: ফখরুল

ঠাকুরগাঁও: একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনেই জঙ্গিবাদের সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ যেকোনো সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সে কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশ্রয় পায় নাই। সেজন্য আমরা বরাবরই বলছি যে, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্যদিয়ে এ সমস্যার সমাধান হতে পারে।”
রোববার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, সুষ্ঠ নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষের অধিকারগুলোকে দিতে হবে এবং একত্র ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য পরিবেশ তৈরি করতে হবে সরকারকে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ