• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিসি নিউজ: নীলফামারী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (১ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পত্রে কমিটি ঘোষনা করা হয়। এতে মনিরুল হক শাহ আপেলকে সভাপতি এবং সাধারন সম্পাদক হিসেবে মাসুদ সরকার নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলো- সহ সভাপতি জাহাঙ্গীর ওয়ার্সী, সানোয়ার কবীর পাপ্পু, হোসেন রেজা শামীম ও আল শাহরিয়ার শাকিল। যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে জুবায়ের হোসেন জীম, সুমনা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নসীব। এবং তুষার আহমেদকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এই কমিটি আগামী এক বছরের জন্য বলবৎ থাকবে।
উল্লেখ্য যে, শনিবার (২৯ এপ্রিল) নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। জেলা সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ