• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :

রমজানে বাংলাদেশ ও আসামে হামলার ছক জেএমবির

New Rose Cafe, Saidpur

সিসি ডেস্ক: আগামী রমজান মাসে বাংলাদেশসহ ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন জেএমবি। ভারতীয় গোয়েন্দাবাহিনীর হাতে এমনই খবর এসেছে। এর পরিপ্রেক্ষিতে আসাম ও পশ্চিমবঙ্গ পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভারত-বাংলা সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা বাহিনীর এক সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা ‘আইএসআই’-এর এক উচ্চপদস্থ আধিকারিক দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি তৈরি করে বিভিন্ন স্থানে হামলার ছক কষেছেন। গত কয়েকমাস ধরেই এই তৎপরতা চলছিল। পরে নিরাপত্তাজনিত কারণে আইএস আই-এর ওই আধিকারিক চট্টগ্রাম ছেড়ে সিলেটে আসেন। ওখান থেকেই তিনি লন্ডন হয়ে পাকিস্তান যান।

ভারতীয় গোয়েন্দা বাহিনীর দাবি, পাকিস্তানের ওই গুপ্তচর সংস্থার আধিকারিক রমজান মাসে বাংলাদেশ সহ ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হামলার ছক কষেছেন। জেএমবি জঙ্গিদের এই হামলার দায়িত্ব দেওয়া হয়েছে। আসামের ধুবড়ি-মানকাছাড়-বাংলাদেশ সীমান্ত, বরাক উপত্যকার করিমগঞ্জ-কাছাড়-বাংলাদেশ সীমান্ত অথবা ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই জঙ্গিরা আসামে প্রবেশ করতে পারে। তাই আসাম পুলিশ ও বিএসএফকে ইতিমধ্যে সতর্ক থাকতে নির্দেশ পাঠিয়েছে গোয়েন্দাবাহিনী।

উল্লেখ্য, আসামের ধুবড়ি, বরপেটা, কাছাড় ও গোয়ালপাড়া জেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে জেএমবি। কয়েক মাস আগে এই চার জেলা থেকে জেএমবি-এর বেশ কয়েকজন প্রথমসারির নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে খুন-বোমা বিস্ফোরণ ইত্যাদির সঙ্গে জড়িত ছিল। ফলে আসাম পুলিশের পক্ষ থেকে এই চার জেলার সব ধরণের গতিবিধির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

এ ব্যাপারে আসাম পুলিশের এক আধিকারিক জানান, জঙ্গিদের হুমকি থাকলেও আসাম পুলিশ সব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। আস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ