• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

প্রস্তুতি ম্যাচে সাকিব-মুশফিকদের লজ্জার হার

New Rose Cafe, Saidpur

খেলাধুলা ডেস্ক: ধপাস করেই ভেঙে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। আগের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে ব্যাটম্যানরা রানের ফুলঝুড়ি ফোটালো, তারাই কাল ভারতীয় বোলাদের সামনে ধসে পড়লো। ১১ রানে প্রথম উইকেট পতনের পর ২২ রানে হাওয়া ৬ উইকেট। এরমধ্যে ১১ রানেই প্যাভিলিয়নের পথ ধরেছেন সৌম্য, সাব্বির, ইমরুল। চার নম্বরে ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিল দেখেছেন মুশফিকুর রহীম। যে মিছিলে শামিল হয়েছেন মাশরাফির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব থিতু হতে পারেননি মাহামুদুল্লাহ, মোসাদ্দেকও। বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয় সৌম্য সরকারকে দিয়ে। চতুর্থ ওভারে সৌম্যকে (২) দিনেশ কার্তিকের ক্যাচ বানান কেদার যাদব। একই ওভারে সাব্বির রহমানকে বোল্ড করেন তিনি। পরের ওভারে ইমরুল কায়েসকে ৭ রানে যাদবের ক্যাচ বানান ভুবনেশ্বর কুমার। ১১ রানে নেই ৩ উইকেট। প্রতিরোধ গড়ার বদলে আরো উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সপ্তম ওভারে ভুবনেশ্বর তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর উইকেট। যাদব তার চতুর্থ ওভারে মোসাদ্দেক হোসেনকে বানান কার্তিকের ক্যাচ। ৭.৩ ওভারে ২২ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মুশফিকুর রহীম। সপ্তম উইকেটে এই জুটি ২৫ রানের জুটি গড়েন। ১২ ওভারের সাত উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শঙ্কায় পড়ে সর্বোচ্চ ব্যবধানে হারের।

প্রস্তুতি ম্যাচে হার-জিতে কী হয়! ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সময়ও প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ দল। কিন্তু মূল আসরে সবাইকে চমকে দিয়েছিল টাইগাররা। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে ৩ শ’ করেও হারে দল। কিন্তু সেই হারেও অধিনায়ক মাশরাফি খুঁজেছেন শিক্ষা। গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও ছিল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোলারদের জন্য। এই ম্যাচে অবশ্য বিশ্রামে ছিলেন অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে সাকিব আল হাসান টসে জিতে পরীক্ষাটা দিতে নামলেন বল হাতেই। লড়াইয়ের শুরু থেকে টাইগারদের আঘাত। মাত্র ২১ রানেই ২ উইকেট। তবে সেখান থেকে উল্টো চাপ ফিরিয়ে দিলো ভারত। নির্ধারিত ওভার শেষে কোহলীবিহীন ভারতের স্কোর ৩২৪ রান ৭ উইকেট হারিয়ে। ওভালের ব্যাটিংনির্ভর উইকেটে শুরুটা ধরে রাখতে পারলেন না মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা।

মোট ৮ জন বোলারকে ব্যবহার করেন অধিনায়ক সাকিব। যার মধ্যে চার জন পেসার ও চারজন স্পিনার। যেখানে সফল বলতে সম্প্রতি জাতীয় দলে বেশ অবহেলিত পেসার রুবেল হোসেন। ৯ ওভারে ৫০ রান খরচ করে নিয়েছেন ৩টি উইকেট। মোস্তাফিজ ৮ ওভারে ৫৩ রান খরচ করলেও একটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকেন। পেসারদের মধ্যে সবচেয়ে ব্যর্থ তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮০ রান খরচ করে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। আর গতকাল ৬ ওভারে দিয়েছেন ৪৫ রান।

অন্যদিকে স্পিন আক্রমণের অন্যতম নির্ভরতা সাকিব আল হাসানও যেন খেই হারিয়েছেন। মাত্র ৩ ওভারে খরচ করেছেন ২৩ রান। মেহেদী হাসান মিরাজ দেশের মাটিতে যতটা উজ্জ্বল বিদেশে তার প্রমাণ এখনো রাখতে পারেননি। গতকাল ৯ ওভারে ৩৯ রান খরচ করে উইকেটনা পেলেও সমীহ আদায় করেছেন। তবে এই সফরে সানজামুল ইসলাম অনেকটাই সফল। ২টি উইকেট পেলেও খরচ করেছেন ৭৪ রান। পার্টটাইম স্পিনার হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত ৫ ওভারে ২৯ রান দিয়েছেন। গতকাল বল তুলে দেয়া হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের হাতে।

পেস-স্পিন মিলিয়ে যতটা ভালো হওয়া দরকার ছিল ততোটা ভালো হয়নি টাইগারদের অনুশীলন। ভারতের তিন ব্যাটসম্যান ফিফটি হাঁকিয়েছেন। ৬০ রান করা ধাওয়ানকে আউট করেছেন সানজামুল। দীনেশ কার্তিক ৯৪ রান করে সতীর্থদের অনুশীলন করতে সুযোগ করে দিয়ে মাঠ ছাড়েন। পান্ডিয়া ৮০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সানজামুলের দ্বিতীয় শিকার হয়েছিলেন ৩১ রান করা যাদব। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে যতটা উত্তেজনা দেখা যাওয়ার কথা ছিল সেটি দেখা যায়নি। টাইগারদের শরীরি ভাষাতে মনে হয়েছে যেন প্রস্তুতি ম্যাচটি তারা হালকা ভাবেই নিয়েছেন। যে কারণে হয়তো শেষ ১৪ ওভারে ভারতের যোগ হয়েছে ১১৬ রান।

রুবেল তার দ্বিতীয় উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজাকে (৩২) ক্যাচ বানান সাকিবের। নিজের নবম ও ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে রবীচন্দ্রন অশ্বিনকে বোল্ড করেন রুবেল। ইনিংসের দ্বিতীয় সেরা ৮০ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ