• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইসিটি আইনে হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গ্রেফতার

হবিগঞ্জ : হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় ‘দৈনিক হবিগঞ্জ সমাচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে আইসিটি আইনে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) ভোরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের টাউনহল এলাকায় অবস্থিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে ‘আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জুন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদি হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার বিকেলে গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রফিককে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান, বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে, একজন প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের কারণে হবিগঞ্জের সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ