• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার সঙ্গে নামাজ পড়লেন সাকিব

মাগুরা : বিশ্ববরেণ্য ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রী-কন্যাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে মাগুরায় নিজ বাড়িতে ঈদ করছেন।

সোমবার (২৬ জুন) সকালে বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে এবার তিনি মাগুরার ঈদের প্রধান জামাতে যান।

শহরের নোমানি ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের পাশাপাশি সাকিব আল হাসান বাবাকে নিয়ে নামাজ আদায় ও মোনাজাত করেন।

সাকিব আল হাসান মাগুরায় অনেকটাই লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করেন। চেষ্টা করেন সাংবাদিকদের ক্যামেরার বাইরেও থাকতে। যে কারণে তিনি প্রতি বছর ভিন্ন ভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। তারই ধারাবাহিকতায় অতীতে মাগুরা জজকোর্ট মসজিদে নামাজ আদায় করলেও এবার তিনি শহরের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এর আগে ঈদুল ফিতরের দিন পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ