• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং ১৪ ব্যাটালিয়ন দল রানার আপ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবুল কালাম আজাদ, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাকির হোসেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ।
২৯ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ আগষ্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চৌদ্দটি ব্যাটালিয়ন অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ