• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফের এক নম্বর সাকিব

খেলাধুলা ডেস্ক : মাত্র এক টেস্ট আর এক সপ্তাহের ব্যবধানে ফের র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছলেন সাকিব আল হাসান। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবারও তিনি এক নম্বরে। অবশ্য এর জন্য সাকিবকে কোনো কষ্ট করতে হয়নি।

নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলংকার বিপরীতে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। আর এ কারণে তার অবনমন নিশ্চিত হয়ে যায়। টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা। দুইয়ে নেমে গেছেন তিনি। রেটিং পয়েন্ট কমে হয়েছে ৪৩০।

এর আগে ৮ আগস্ট প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮। সাকিব নেমে গিয়েছিলেন দুইয়ে। ৪৩১ পয়েন্ট ছিল তার ঝুলিতে।

অলরাউন্ডারদের তিন-চার-পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ