• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক : টেস্ট সিরিজের জন্য অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দলের সদস্যরা।৩২ জনের বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ৩২ জনের বহরে কারা রয়েছেন, এমন প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতেই পারে। নিরাপত্তা ম্যানেজার তিনজন, বাবুর্চি ও একজন করে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ। বাবুর্চি শব্দটা পড়তে ধাক্কা খেলেও সত্যি যে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়েই বাংলাদেশ সফরে আসছে। তবে এর আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়ে বাংলাদেশ সফর করেছে।

টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার শন ক্যারল এবং ফ্রান্সেসো ডিমাসি আগে থেকে ঢাকায়। আজ দলের সঙ্গে এসেছেন আরেক নিরাপত্তা ম্যানেজার রবার্ট অ্যালন সিমন্স, মনস্তত্ত্বিক বিশেষজ্ঞ মাইকেল লয়েড, বাবুর্চি অলটামাস ইকবাল, জাতীয় দলের নির্বাচক ট্রেভর হন্স, সহকারী জেনারেল ম্যানেজার প্যাটরিক হয়ার্ড, টিম ম্যানেজার গেভিন ডুভে, হেড কোচ ড্যারেন লেম্যান, হাই পারফরম্যান্স কোচ বার্ডলি হ্যাডিন, বোলিং কোচ রায়ান হ্যারিস, কোচিং কনসালটেন্ট শ্রীরাম শ্রীধরন, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ ওয়ারেন অ্যান্থনি, মিডিয়া ম্যানেজার  কেট ইরিন, ডক্টর  গিওফ্রে মার্ক, ফিজিওথেরাপিস্ট ডেভিড থমাস, ম্যাসেজ থেরাপিস্ট ক্যামেরুন মাইকেল এবং পারফরম্যান্স অ্যানালাইসিস্ট ডেনে হিলস। সঙ্গে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন শক্তিশালী স্কোয়াড।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সঙ্গে এই টেস্ট সিরিজের জন্য ছিল দীর্ঘ প্রতীক্ষা। নির্দিষ্ট করে বললে ১১ বছরেরও বেশি। সেই ২০০৬ সালের এপ্রিলে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া দুটি টেস্ট খেলে যাওয়ার পর এবার আসলো অস্ট্রেলিয়া। এই দীর্ঘ সময়ে বদলে গেছে কত কিছু। দুটি দলের মধ্যেই প্রজন্মের ব্যবধান ঘটে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ