• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

দুই ম্যাচ নিষিদ্ধ লঙ্কান অধিনায়ক থারাঙ্গা

খেলাধুলা ডেস্ক :  স্লো ওভার রেটের কারণে আবারও নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা। এবার নিষিদ্ধ হলেন দুই ম্যাচের জন্য। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য অভিযুক্ত করা হয় তাকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

আগামীকাল পাল্লেকেলে এবং ৩১ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত দুই ম্যাচ খেলতে পারবেন না থারাঙ্গা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভারের বেশি সময় লাগিয়ে ফেলেছেন লঙ্কান অধিনায়ক থারাঙ্গা।

গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একবার স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অধীনে শুনানি অনুষ্ঠিত হয়। এরপরই তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয়া হয়।

নিষেধাজ্ঞার কারণে নেই থারাঙ্গা এবং ইনজুরির কারণে নেই দানুসকা গুণাথিলাকা। এ দু’জনের পরিবর্তে লঙ্কান দলে ফেরানো হয়েছে দিনেশ চান্দিমাল এবং লাহিরু থিরিমান্নেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ