• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টে একদিন হাতে রেখে রোমাঞ্চকর এ জয় পাওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা। অবশ্য এ রকম তথ্য আইসিসি আগেই দিয়েছিল। তারা বলেছিল যদি বাংলাদেশ ১-০তে জিতে তাহলে তাদের রেটিং পয়েন্ট হবে ৭৯ এবং তাদের অবস্থান উপরের দিকে একধাপ এগিয়ে অষ্টম হবে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ছিল ৪। রেটিং পয়েন্ট ছিল ১০০।

অবশ্য বর্তমানে অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে। এক্ষেত্রে হিসাবে কিছুটা পরিবর্তন আসবে। যদিও এখন পর্যন্ত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মিরপুর স্টেডিয়ামে আজ বুধবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের জন্য ২১ রান বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করেছে বাংলাদেশ।

সদ্য শেষ হওয়া এ সিরিজে বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে সেটি অবশ্য আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ