• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাজঘরে তামিম-ইমরুল

সিসি ডেস্ক: চট্টগ্রামে শুরুতে সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। দেখেশুনেই অসিদের সামাল দিয়ে খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। খেলার ধারাতেই শুরুতে সপ্তম ওভারে জীব পেয়েছিলেন তামিম ইকবাল। প্যাট কামিন্সের বলে থার্ড স্লিপে তামিমের ক্যাচ ছেড়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল।

অবশ্য নবম ওভারে আর জীবন পাননি। নাথান লিওনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। বিদায় নেন ৯রানে। এরপর দ্বিতীয় টেস্টে নেমেও কিছুই করতে পারেননি ইমরুল। প্রথম টেস্টের মতো ছিলেন ব্যর্থ। লিওনের বলে এলবিডাব্লিউ হয়ে ৪ রানে ফেরেন তিনি।

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। ক্রিজে আছেন সৌম্য সরকার (৮)।

সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজকের একাদশে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন মুমিনুল।

অসিদের দলে ঢাকা টেস্ট থেকে দুটি পরিবর্তন এসেছে। ওসমান খাজা ও জশ হ্যাজলউডের জায়গায় দলে রয়েছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ