খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মারাত্মক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৩ রান তুলতেই নেই ৫ উইকেট! আউট হয়েছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান ও নাসির হোসেন। ব্যাট করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান। ১১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
লায়নের বল বাইরে বেরিয়ে খেলতে গিয়ে আউট তামিম। ছবি: প্রথম আলোআজ চতুর্থ দিন সকালে কোনো রান যোগ না করেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সফরকারী দল। আজ ১১ বলের মাথায় নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন এ পেসার। প্রথম ইনিংসে ৩০৫ রান করেছিল বাংলাদেশ।
সৌম্য, তামিমের পর ফিরলেন ইমরুলও। ছবি: এএফপি৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১১ রানে ফিরে যান সৌম্য সরকার (৯)। প্যাট কামিন্সের শিকার হন তিনি। তামিম ইকবালকে (১২) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাথান লায়ন। অস্ট্রেলীয় এ অফ স্পিনারের বলেই লোপ্পা ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস (১৫)। নাসির হোসেনকে (৫) তুলে নেন স্টিভ ও’কিফ। সাকিবকে (২) ডেভিড ওয়ার্নারের ক্যাচে পরিণত করেন লায়ন। বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে এরই মধ্যে ১০ উইকেট নিয়েছেন লায়ন।