• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মোস্তাফিজকে পেলো রাজশাহী কিংস

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে এ প্লাস ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজুর রহমানকে দলে নিলো রাজশাহী কিংস। এর আগে প্রথমবারের মতো আইকন ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন বরিশাল বুলসে। কিন্তু শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবারের আসরে খেলতে পারছে না বরিশাল। সে কারণে আইকন থেকে সরে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে। ড্রাফটে এ প্লাস ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে অংশ নেয় মোস্তাফিজ।
আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুর বলরুমে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার ড্রাফটে সবার আগে ডাকা হয় মোস্তাফিজের নাম। ক্যাটাগরি হিসেবে তিনি পাবেন প্রায় ৪৫ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ