• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৪-৩ গোলে ভারতকে হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: ফুটবলে এমন স্মরণীয় দিন গত এক দশকেও এসেছিল কি না সন্দেহ। বরং তলানীতে নামতে নামতে বাংলাদেশের ফুটবল নিয়েই যেন আগ্রহ হারিয়ে ফেলেছে এ দেশের মানুষ। এমনই এক পরিস্থিতিতে দেশের ফুটবলের প্রতি আবারও নজর ফিরিয়ে আনতে সক্ষম হলেন অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।
অবিশ্বাস্য, অপ্রত্যাশিত ও নয়ন জুড়ানো পারফরম্যান্স বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের। ৩-০ গোলে পিছিয়ে পড়েও ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশের তরুণরা।
ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বিকেল ৪ টায় মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পরে বাংলাদেশের যুবার। এরপর দ্বিতিয়ার্ধে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে তারা। দ্বিতীয়ার্ধে ভারতের জালে চার-চারবার বল পাঠিয়ে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে সাফে শুভসূচনা করেছে বাংলাদেশ।
দেশের ফুটবলের ইতিহাসে যে কোনো পর্যায়ে প্রথমার্ধে ৩ গোল হজম করে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করার ঘটনা এর আগে আর কখনও ঘটেনি। এই প্রথম এমন ইতিহাসের জন্ম দিল অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।
ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের লালামপুইয়া গোল করে এগিয়ে নেন দলকে। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের এডমন্ড লালরিনদিকা। প্রথমার্ধের শেষ দিকে ভারতের রেবেলো প্রিন্সটন গোল করলে স্কোরলাইন হয়ে যায় ৩-০।
এরপরের গল্পটুকু শুধুই বাংলাদেশের।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক থেকে উড়ে আসা বল বক্সের ভেতরে ফাঁকায় পেয়ে যান বাংলাদেশের জাফর ইকবাল। তিনি হেডে বল জালে পাঠিয়ে দেন। ভারতের গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে আশ্রয় নেয় (১-৩)।
৫৮ মিনিটের সময় ভারতের ডি বক্সের ভেতরে ফ্রি কিক পায় বাংলাদেশ। এই ফ্রি কিক থেকে পরিকল্পিতভাবে গোল আদায় করে নেয় রহমত-মাহবুবরা। এ সময় রেফারি ফ্রি কিক নেওয়ার জন্য বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে মো. রহমত মিয়া জোরালো শট নেন। তার নেওয়া শট ভারতের খেলোয়াড়দের তৈরি করা মানব দেয়ালের ফাঁক গলে বারে লেগে জালে আশ্রয় নেয় (২-৩)।
৭৪ মিনিটের সময় মাহবুবুর রহমান গোল করে ম্যাচে সমতা ফেরান। এ সময় ভারতের রক্ষণভাগের এক খেলোয়াড় ডি বক্সের সামনে থেকে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন। কিন্তু বল পেয়ে যায় বাংলাদেশের খেলোয়াড়। বল পেয়েই ডানপ্রান্ত দিয়ে দ্রুতগতিতে ছুটে যান। গোলরক্ষক ডানদিকে এগিয়ে আসে। সেই সুযোগ গোলপোস্টের বামদিকে থাকা মাহবুবুর রহমানের দিকে উঁচু করে বল বাড়িয়ে দেন। মাহবুব ঠাণ্ডা মাথায় হেড দিয়ে বল জালে জড়ান (৩-৩)।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) নিজের জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেন জাফর ইকবাল। কর্নার পেয়েছিল বাংলাদেশ। কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা লাগিয়ে জালে জড়ান জাফর। ভারতের গোলরক্ষকও লাফিয়ে উঠেছিলেন। তার চেয়ে বেশি লাফিয়ে উঠে বলে মাথা লাগিয়ে দেন জাফর। জাফরের মাথা ছুঁয়ে জালে আশ্রয় নেয় বল। উল্লাসে ভোঁ দৌড় দেন জাফর ইকবাল। এই উল্লাস চলে বেশ কিছুক্ষণ। এরপর আরো ৫ মিনিটের মতো খেলা হলেও বাংলাদেশের উল্লাস কেড়ে নিতে পারেনি ভারতের যুবারা।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভুটান। শ্রীলংকা কয়েকদিন আগে নাম প্রত্যাহার করে নেয়ায় গ্রুপের পরিবর্তে খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ