গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের সংবর্ধনা

গাইবান্ধা: গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০১৬ সালের জেএসসি ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক মশিউর রহমান পলাশ, শিক্ষক স্বপন কুমার সাহা, কৃতি শিক্ষার্থী হাবীবা সুলতানা তন্নি প্রমূখ।
পরে বিদ্যালয়ের কৃতিত্ব অর্জনকারী ২০৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *