• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবলকন্যা সাবিনা না ফেরার দেশে

ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়ে ফুটবল দলের খেলোয়াড় সাবিনা ইয়াসমিন না ফেরার দেশে চলে গেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবিনা উপজেলার দক্ষিণ রানীপুর গ্রামের মৃত সেলিম মিয়ার মেয়ে। তিনি কলসিন্ধুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

কলসিন্ধুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালারানী সরকার জানান, ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ছিলেন সাবিনা। গত ১৭ই সেপ্টেম্বর যশোরে অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ১৮ সেপ্টেম্বর ছুটিতে বাড়িতে আসেন সাবিনা। বাড়িতে আসার পর থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। পরে আজ দুপুরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়েজউদ্দিন ফরাজি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সাবিনা মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ