খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪৯৬ রানের জবাবে বাংলাদেশে দ্বিতীয় দিন শেষে ৩৬৯ রানে পিছিয়ে আছে। আজ তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (২২) ও মমিনুল হক (২৮)।
এদিকে আজ বাংলাদেশে তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারায়। মাত্র ৭ রান করেই ফিরেন ইমরুল কায়েস। আর ২৫ রানে ফিরেন লিটন দাস।
তাদের বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। দেখেশুনেই খেলেন মুশফিক। কিন্তু ব্যক্তিগত ৪৪ রানের মাথায় মহরাজের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। তাদের বিদায়ের পরে ক্রিজে আসেন তামিম ইকবাল। মমিনুলকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেন তামিম।
এদিকে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ৪৯৬ রানে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের ১৯৯ ও হাশিম আমলার ১৩৭ রানের উপর নির্ভর করেই ৩ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের হয়ে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। আরেকটি রান আউট।
এদিকে বাংলাদেশের সামনে রানের পাহাড় তুললেও প্রোটিংয়া দলে রয়েছে আফসোসের পাহাড়। কারণ এইডেন মারকাম ৯৭ রানে রান আউট হয়ে আফসোস নিয়ে ফিরে গেলেও মূল বিষয়টা এলগারের। কারণ ১৯৯ রানের মাথায় তাকে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজ। এলগার হয়তো যতদিন ব্যাট হাতে ক্রিজে নামবেন ততদিনই মোস্তাফিজের কথা তার মনে পড়বে।