• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বিশাল লিডের পথে দ.আফ্রিকা

খেলাধুলা ডেস্ক: পচেফস্ট্রুম টেস্ট বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রান তুলে লিড যতটা সম্ভব বাড়ানোর চেস্টা প্রোটিয়া ব্যাটসম্যানদের।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২০৬ রান তুলেছে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৩৭৯ রানের। ৮০ রান নিয়ে উইকেটে দু প্লেসি, ৬৬ রানে বাভুমা। অবিচ্ছিন্ন চতুর্থ জুটির রান ১৪০।

চতুর্থ দিনের শুরুটা অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিল। শুরুতেই বিপজ্জনক হাশিম আমলাকে ফিরিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু সময়ের সাথে সাথে যেন বোলিংয়ের ধার হারাতে লাগল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান নিয়ে আজকের দিন শুরু করেছিল স্বাগতিকরা। দিনের শুরুতেই হাশিম আমলাকে (২৮) কাটারে বোকা বানালেন মোস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে বল ফেলে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করলেন। মারতে গিয়ে কাটারে বিভ্রান্ত হয়ে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিলেন অভিজ্ঞ হাশিম আমলা! আগের দিন যেভাবে মারক্রামকে শিকার করেছিলেন মোস্তাফিজ, অনেকটা সেভাবেই আউট করলেন হাশিম আমলাকে।

এর আগে, টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। ব্যাট হাতে ডিন এলগার ১৯৯, হাশিম আমলার ১৩৭ ও মার্ক্রাম ৯৭ রান করেন। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩২০ রানে রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৭৭ রান করেন মুমিনুল। এছাড়া মাহমুদুল্লাহ ৬৬ ও মুশফিক ৪৪ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ