পীরগঞ্জে আগাম ধান কাটা শুরু: কৃষকের মুখে হাসি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আগাম জাতের হাইব্রিড (আফতাব), বিনা-৭ ও ব্রি-৬২ ধান কাটা শুরু হয়েছে। গত বুধবার উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দেবীতলার হেমন্ত কুমারের হাইব্রিড (আফতাব) ও জাবরহাট ইউনিয়নের হাটপাড়ার শহিদুল ইসলামের বিনা-৭ জাতের ধান কর্তনের মধ্য দিয়ে ধান কাটা উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা আলম, প্রান্তোষ কুমার ও জয়নাল আবেদীন ছাড়াও কোষারাণীগঞ্জ ইউপি’র চেয়ারম্যান মোঃ নবাব (ভারপ্রাপ্ত) ও জাবরহাট ইউপি’র চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে কৃষক হেমন্ত কুমার ও শহিদুল ইসলাম জানান বর্তমানে বাজারে ধান চালের ভালো দাম রয়েছে। ফলনও ভালো পেয়েছেন। তাই আগাম ফসল ঘরে তুলতে পেরে উভয় কৃষকই খুশি।

উল্লেখ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এবার দেবীতলার হেমন্ত কুমারের হাইব্রিড (আফতাব) ধান কর্তন করে হেক্টর প্রতি ৩ দশমিক ১ টন এবং হাটপাড়ার শহিদুল ইসলামের বিনা-৭ জাতের ধান কর্তন করে হেক্টর প্রতি ৩ দশমিক ২ টন ফলন পাওয়া গেছে। তিনি আরও জানান পীরগঞ্জ উপজেলায় এবার হাইব্রিড (আফতাব), বিনা-৭ ও ব্রি-৬২ জাতের ধান ৩ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *