• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বলের আঘাতে আম্পায়ারের মৃত্যু

ঢাকা: বলের আঘাতে আম্প্যায়ারের মৃত্যু হয়েছে। রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় বালুর মাঠে ক্রিকেট খেলায় আম্পায়ারের দায়িত্ব পালনকালে বলের আঘাতে মৃত্যু হয়েছে তার। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (১৭)। পরিবারের সঙ্গে রফিকুল মুগদা এলাকার দানবের গলির ১৭৩ নম্বর বাসায় থাকতেন বলে জানা গেছে।
তার বড় ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করত রফিকুল। শুক্রবার দোকান বন্ধ থাকায় সে বন্ধুদের সঙ্গে গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিল সে। এ সময় বল এসে তার বুকে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে বাসায় নিয়ে গেলে তার অবস্থার আরো অবনতি হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ