• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইনজুরির কারণে ভারত সিরিজ শেষ স্মিথের

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ভারতের বিপক্ষে চলতি সিরিজে আর খেলতে পারবেন না। কাঁধের ইনজুরির কারণে টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অজি দলনায়ক।
আজ শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। শনিবারই শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।
ভারত সিরিজ থেকে ছিটকে পড়া স্মিথ শিগগিরই দেশে ফিরে যাবেন। অ্যাশেজ সিরিজের আগে ফিট হওয়ার জন্য কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। স্মিথের বদলি হিসেবে মার্কাস স্টোয়নিস অস্ট্রেলিয়ান স্কোয়াডে জায়গা করে নেবেন।
অক্টোবরের শেষের দিকে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পা রাখবে ইংল্যান্ড। মর্যাদার সেই সিরিজের আগেই দলের অধিনায়ক স্মিথকে ফিরে পেতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ