• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করলেন নাঈম

খেলাধুলা ডেস্ক : ডাবল সেঞ্চুরি হাকালেন বাংলাদেশের জাতিয় দলের ক্রিকেটার নাঈম ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলামের কথাই বলা হচ্ছে। আজ শনিবার জাতীয় লিগে রংপুরের হয়ে ঢাকা বিভাগের পক্ষে গড়েন দারুণ এই কীর্তি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন নাঈম। আগেরদিনের ১২০ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ২০০ রান করেন ৩৪১ বল খরচায়। সে সময় ২১টি চার এবং চারটি ছক্কার মার ছিল তাঁর ইনিংসে।

অবশ্য ডাবল সেঞ্চুরি করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৩৪৯ বলে ২১৬ রান করে সাজ ঘরে ফিরে যান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সর্বোচ্চ সংগ্রহ, এর আগে ১৮৫ রানের একটি ইনিংস খেলেছিলেন গত জানুয়ারিতে।

তাই এ মৌসুমটা বেশ ভালোই কাটছে নাঈমের। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ছটি সেঞ্চুরি করেছেন তিনি। বিসিএলে ছয় ম্যাচে চারটি সেঞ্চুরিতে ৫৭৫ রান এবং জাতীয় লিগে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ