• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭৮ রান

খেলাধুলা ডেস্ক: মুশফিকুর রহিমের রাজকীয় সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।  নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৭৮ রান।
টেস্ট সিরিজে বাজেভাবে হারার কারণে সময়টা আসলে খারাপই যাচ্ছিল টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে সেই খারাপ সময়ে থেকে বেরিয়ে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই রাজকীয় এক সেঞ্চুরি করে সকল সমালোচোনার জবাব দিলেন মুশফিক।

১০৮টি বলে সেঞ্চুরি করেছেন টাইগার টেস্ট অধিনায়ক।  এটি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি মুশফিকের। দুই ছক্কা ও ১০ বাউন্ডারির মাধ্যমে এই অসাধারণ ইনিংসটি খেলেন মুশফিকুর রহিম।

এর আগে দুই ওপেনার ভাল শুরু করলেও, খুব বেশি দূর যেতে পারেননি। লিটন ২১ আর ইমরুল ৩১ রান করে সাজঘরে ফিরেছেন। সাকিব কিছুটা লড়াই শুরু করলেও ইমরান তাহিরের ঘূর্ণিতে ২৯ রানে সেও বিদায় নেন। তবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। ৫২ বলে করেছিলেন ৫০ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ৫৯ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক। তাদের এই জুটিতে ভর করেই ১০০ রান পার করে বাংলাদেশ। তবে সাকিবকে বেশি দূর যেতে দেননি ইমরান তাহির। মাত্র ২৯ রান করেই তাহিরের ঘূর্ণিতে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই বিশ্বসেরা অল রাউন্ডার।

তবে সাকিবের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের ভালোই জবাব দিচ্ছিলেন মুশফিক। যদিও ২৬ রানে মাহমুদুল্লাহর পর সাব্বিরও ফিরে যান। এরপর নাসিরকে নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। নাসির ব্যক্তিগত ১১ রানে বিদায় নেয়। এর পর সাইফুদ্দিনক নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অউট গলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান।  মুশফিক ১১৬ বলে ১১০ রান অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ