• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কোচের বেতনে বিশ্বের চতুর্থ হাথুরুসিংহে

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বছরে তিন লাখ ৪০ হাজার ডলার বেতন পান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৭২ লাখ টাকা। বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া কোচদের মধ্যে হাথুরুর অবস্থান চতুর্থ। ক্রিকেট মান্থলিতে প্রকাশিত হয়েছে ক্রিকেট বোর্ডের ম্যাচ ফি, আর্থিক অবস্থা, কোচ ও খেলোয়াড়দের বেতন নিয়ে তুলনামূলক এই চিত্র।
সবচেয়ে বেতন পাওয়ার তালিকায় রয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রীর নাম রয়েছে শীর্ষে। হাথরুরু চার গুনেরও বেশি বেতন পান তিনি। রবি শাস্ত্রীর বার্ষিক বেতন ১১ লাখ ৭০ হাজার ডলার। দুইয়ে থাকা ড্যারেন লেম্যান পান ৫ লাখ ৫০ হাজার ডলার। ইংলিশ কোচ ট্রেভর বেইলিস পান ৫ লাখ ২০ হাজার ডলার। এঁদের পরেই আছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে।
ওই প্রতিবেদন থেকেই জানা যায় বেতন ও ম্যাচ ফি হিসাব করলে বাংলাদেশ দলের সর্বোচ্চ আয় সাকিব আল হাসানের। সেটিও ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি ১৫ লাখ টাকার মতো। শুধু বেতন হিসেবে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটসম্যান মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিকের সমান আয় মাসিক ৪ লাখ টাকা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ