• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

নাসির-সাইফউদ্দিনকে নিয়ে টি-টোয়েন্টির দল

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে নামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।
ইনজুরির কারণে ছিটকে পড়া তামিম ইকবালের বদলি হিসেবে মুমিনুল হকের অন্তর্ভুক্তির বিষয়টি আগেই নিশ্চিত করা হয়। এছাড়া ১৪ সদস্যের দলে রয়েছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে এখন আরেকটি হোয়াইটওয়াশের সামনে টাইগাররা। রোববার ইস্ট লন্ডনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ