• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যেখানে পাবেন বিপিএলের টিকিট

সিসি ডেস্ক: আর কয়েকদিন বাদেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে। সবচেয়ে বেশি তারকাবহুল হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট তাই বিপিএল নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ বেশ তুঙ্গে।
৪ নভেম্বর সিলেটে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রয়। জেনে নিন কোথায় আর কেমন দামে মিলবে বিপিএলের টিকিট।
এবার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। এই তিন জেলার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত শাখায় পাওয়া যাবে বিপিএলের টিকিট। এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশমুখ, জেলা স্টেডিয়ামের বুথে ম্যাচের দিন ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেপাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। আর চট্টগ্রামে টিকিট পাওয়া যাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশমুখ ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথে।
ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সরাসরি টিকিট কেনা যাবে। যেদিন ম্যাচ থাকবে না, সেদিন বুথ থেকে টিকিট কিনতে হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
এছাড়া বরাবরের মত অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে। এবার তিনটি প্রতিষ্ঠান অনলাইনে বিপিএলের টিকিট বিক্রি করবে। এগুলো হলো অনলাইনে টিকিট মিলবে ‘সহজ ডটকম’, ‘সূর্যমুখী ডটকম বিডি’ ও ‘গেজেট বাংলা ডটকম’।
এবার আসা যাক টিকিটের দামদরের বিষয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে পূর্ব গ্যালারির টিকিট। উত্তর ও দক্ষিণ শেডের টিকিট ৩০০ টাকা এবং ভিআইপি গ্যালারি ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকায় এবং সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উত্তর গ্যালারির টিকিট সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া পশ্চিম গ্যালারি ৩০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিট সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে। পশ্চিম গ্যালারি ৩০০, ক্লাব হাউস ৫০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড এবং ছাদের টিকিট পাওয়া যাবে। বিপিএলের এই আসরে সিলেটে মোট ৮টি এবং চট্টগ্রামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ