• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাশরাফি ছিলেন তাসকিনের উকিল বাবা

খেলাধুলা ডেস্ক: ক্রিকেটে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে গুরু মানেন পেসার তাসকিন আহমেদ। বিয়ে করতে গিয়ে গুরুকে বাবার আসনে বসিয়ে দিলেন তিনি। বিয়েতে তাসকিনের উকিল বাবা হয়েছেন মাশরাফিই।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিয়ে পিঁড়িতে বসেন তাসকিন। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তাসকিনের স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তিনি ঢাকার মোহাম্মদপুরের জৈনপুরের পীর সৈয়দ এ এন এম মাহবুবুর রহমান ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার সুপার সৈয়দা শামসুন নাহার বিলকিসের তৃতীয় কন্যা। রাবেয়া নাঈমা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। একই ইউনিভার্সিটিতে তাসকিন আহমেদও অধ্যয়নরত।

হুট করে বিয়ের বিষয়ে তাসকিন জানান, খেলায় আরও ফোকাস বাড়ানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য বিয়েটা করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা আল্লাহর হুমুক হয়েছে সেজন্যই হয়ে গেছে।

দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্যও দোয়া করবেন।

উৎসঃ   আমাদের সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ