• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ঢাকা-সিলেট

খেলাধুলা ডেস্ক, ০৪ নভেম্বর: আজ শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামছে এবারের আসরের নতুন দল সাব্বির রহমানের সিলেট সিক্সার্স। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
গতবারের মত এবারের আসরেও শক্তিশালী দল গড়েছে ঢাকা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ। বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছে কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড  ও মোহাম্মদ আমিরের মত খেলোয়াররা।
অন্যদিকে সিলেট সিক্সার্স এবারের আসরের নতুন দল। নতুন করে অধিনায়কের দায়িত্ব সাব্বির রহমানের উপরই। এ ছাড়া তাদের রয়েছে নাসির হোসেন, নুরুল হাসান ও আবুল হাসান, রস হুইটলি, উপল থারাঙ্গার মতো খেলোয়াররা। সুতরাং এখন সবকিছু ছাপিয়ে এখন মাঠের লড়াইয়ের অপেক্ষায়।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু হায়দার,  মোহাম্মদ শহীদ, জহুরল ইসলাম,মেহেদী মারুফ, নাদিফ চৌদুরি, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, খালেদ আহম্মেদ, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড ব্রিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলফোর্ট, জো ডেনলি ও আকিল হোসাইন।
সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (অধিনায়ক), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নূরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরীফউল্লাহ, রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম,আন্দ্রে ম্য্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, মুদাসসার খান, দানুঙ্কা গুনাতিলকা, উপল থারাঙ্গা, উসমান খান ও রিচার্ড লেভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ