• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দাপুটে ব্যাটিংয়ে জয়লাভ করলো সিলেট

খেলাধুলা ডেস্ক, ০৪ নভেম্বর: সিলেট সিক্সার্সের বিদেশি দুই খেলোয়াড়ের তান্ডবে নাকাল ঢাকা ডাইনামাইটস। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিংয়ে জয়লাভ করলো সিলেট।

ঢাকা ডাইনামাইটসের ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩.১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সিলেট সিক্সার্স। সিলেটের পক্ষে অ্যান্ড্রু ফ্লেচার ৫১ বলে ৬৩ ও সাব্বির ২ রানে ও উপুল থারাঙ্গা ৬৯ রানে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে আদিল রাশিদ একটি উইকেট নেন।

এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়েই ঢাকা ডায়নামাইটসকে চেপে ধরলেন সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির হোসেন। প্রথম ওভারটা নিজেই করেছেন, ফেরান ঢাকার ওপেনার মেহেদী মারুফকে। নেতৃত্বে আলো ছড়িয়ে উজ্জীবিত করেছেন নিজের দলকে।

বিপিএলের শুরুর ম্যাচেই ব্যাটিং-পরীক্ষা দিতে হয়েছে তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসকে। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৩৬, যা খুব আশাপ্রদ কিছু নয়।

স্বাগতিক দলের বোলিং নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় উইকেট জুটিতে কুমার সাঙ্গাকারা আর এভিন লুইসই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। ৫৪ রানের জুটি গড়ে নাসির হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হন লুইস; আউট হয়েছেন ২৬ রানে। দুই ওভার পর বল হাতে নিয়ে পথের কাঁটা হয়ে থাকা সাঙ্গাকে ৩২ রানেই থামিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ঢাকার দুঃখ আরও বাড়াতেই যেন বাই রান নিতে গিয়ে সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত।

কোনো কিছুই আসলে মনমতো হয়নি সাকিবদের। কাইরন পোলার্ডের সঙ্গে সাকিবের ২২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু আবুল হাসানকে তুলে মারতে গিয়ে হাত থেকে ব্যাট ছুটে যায় পোলার্ডের; বাউন্ডারিতে ক্যাচ ধরেছেন সেই নাসিরই। এরপর বাউন্ডারি বের করতে গিয়ে সাব্বিরের ক্যাচ হয়ে ফিরেছেন হয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক, করেছেন ২৩ রান।

ইনিংসে সিলেটের সেরা বোলার অধিনায়ক নাসির। ৪ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট নিয়েছেন। পাওয়ার প্লেতে বোলিং করেও দিয়েছেন ১৪টি ডট বল। একই বোলিং পরিসংখ্যান প্লাঙ্কেটের। তার ডট বল ১০ টি। ২ উইকেট নিয়েছেন আবুল হাসানও। পুরো ইনিংসে মাত্র এক ডজন বাউন্ডারি (৮টি চার, ৪টি ছয়) হজম করেছে নাসির-বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ