• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয় দিয়ে শুরু মাশরাফির রংপুর রাইডার্স

খেলাধুলা ডেস্ক, ০৪ নভেম্বর: বিপিএলের পঞ্চম আসরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে রংপুর রাইডার্সের শুরুটা ভালো হয়নি। ৮ ওভার শেষেও তাদের রানরেট ৬-এর নিচে ছিল। কিন্তু ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজকে পরপর দুবার উড়িয়ে মারলেন মোহাম্মদ মিঠুন। সেখান থেকেই ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। শেষ পর্যন্ত রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে শুভ সূচনা করল রংপুর।

দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ বলে ৯০ রান যোগ করে ম্যাচটা নিজেদের করে নেন মিঠুন ও শাহরিয়ার নাফীস। উইলিয়ামসের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলটা কাট করতে গিয়ে পয়েন্টে লুক রাইটের দুর্দান্ত ক্যাচ ফেরেন মিঠুন (৪৬)। ২৩ রানের মধ্যে শাহরিয়ার (৩৫) ফিরলেও রংপুরের জয় পেতে সমস্যা হয়নি। রবি বোপারা (৩৯) ও থিসারা পেরারার (২০) অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি ২৮ বলে ৪২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই টপকে যায়।
শিশিরের কথা ভেবেই হয়তো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ম্যাশ। অধিনায়কের সঙ্গে অসাধারণ বোলিং করলেন নাজমুল ইসলামও। রুবেল হোসেন, লাসিথ মালিঙ্গা, পেরেরা খরচে হওয়ার পরও রাজশাহী কিংসকে ১৫৪ রানে থামাতে সক্ষম হয় রংপুর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফি অবসর নিয়েছেন গত এপ্রিলে। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে বোলিংটা আজ করেছেন রংপুর অধিনায়ক, তাতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তার অপরিহার্যতাই বোঝালেন! প্রথম ওভারে ৭ রান দেয়া মাশরাফি দ্বিতীয় ওভারে মেডেনও পেলেন। ১৩তম ওভারে ফ্রাঙ্কলিন একটা ছক্কা মারলেও এক বল পরেই রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা রনি তালুকদারকে দারুণ এক কাটারে বোল্ড করেছেন। ৪ ওভার শেষে অধিনায়কের বোলিং বিশ্লেষণী দাঁড়ায় ১৮ রানে ১ উইকেট। মাশরাফি খেলেন সাধারণত ২ নম্বর জার্সিতে। এবার বিপিএলে জার্সি নম্বর বদলেছেন। রংপুরের হয়ে খেলছেন ‘০’ নম্বর জার্সিতে। তবে কি শূন্য থেকে শুরু করতে চাইছেন মাশরাফি?

মাশরাফির সঙ্গে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা দারুণভাবে করেছেন নাজমুলও। রাজশাহী কিংসের জার্সিতেই গত বিপিএলে নিয়মিত উদযাপনটা করতে দেখা গেছে ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। উইকেট পেলেই হাত দিয়ে ফণা তোলেন নাজমুল। তার বোলিংয়ে যে কিছু বিষ আছে, গতবার সেটি সবচেয়ে বেশি বুঝেছিল রংপুর রাইডার্স। ৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিংটা করেছিলেন রংপুরের বিপক্ষেই। এবার সেই রংপুরের হয়ে আগের দল রাজশাহীর বিপক্ষে ফণা তুললেন নাজমুল! টানা ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২০ রান। লুক রাইট-মুশফিকুর রহিমকে ফিরিয়ে ‘সর্প-উদ্‌যাপনের’ সুযোগ পেয়েছেন দুবার। ১ ওভারে ৫ রান দিয়ে ১ উইকেট পাওয়া সোহাগ গাজীকে পরে মাশরাফি আর কেন আক্রমণে আনলেন না, সেটি অবশ্য বোঝা গেল না।

১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করা রাজশাহী পরে ৮ উইকেটে ১৫৪ রানের স্কোর পেয়েছে শেষ দিকে রুবেলের খরচে বোলিং আর স্যামি ও মিরাজের দুটো ছোট ঝোড়ো ইনিংসের সৌজন্যে। তবে সেটি যে যথেষ্ট ছিল না, রাজশাহী পরে বুঝেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ