• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাকায় বিপিএলের ম্যাচ শুরু হবে নতুন সময়ে

ঢাকা, ০৬ নভেম্বর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনেই সময়সূচি পরিবর্তন করার ঘোষণা আসলো বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে। এক্ষেত্রে দুপুর দুইটার ম্যাচটি হবে দেড়টা থেকে (শুক্রবার ছাড়া) এবং সন্ধার ম্যাচটি সাতটার জায়গায় শুরু হবে ছয়টায়। তবে সিলেট পর্বেই নয়, ঢাকা থেকে এই নিয়ম চালু করা হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

তিনি বলেন, “কয়েকটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহনের স্বল্পতা থাকে। এছাড়াও শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটর আর মাঠকর্মীদের একটু সময় দিতেই খেলা এগিয়ে নেওয়া আসার সিদ্ধান্ত।”

জানা গেছে, ক্রিকেটাররাও নাকি দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটায় খেলতে রাজি হননি। এছাড়া বিপিএল কমিটির এই সিনিয়র কর্মকর্তার জানিয়েছেন, সিলেটেই নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল তারা।

তবে বাস্তবায়ন না করার কারণও জানিয়েছেন, “এ সিদ্ধান্ত বাস্তবায়ন সিলেটেই করতে চেয়েছিলাম। কিন্তু টিভি সম্প্রচারের বিষয় আছে। তাদের সাথে যেহেতু আগেই কথা হয়ে গিয়েছে। তবে আমরা ঢাকা গিয়ে খেলা আধঘণ্টা এগিয়ে আনবো। সে ক্ষেত্রে শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ দেড়টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ