• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাসকিন-রনকির নৈপুণ্যে চিটাগংয়ের জয়

খেলাধুলা ডেস্ক, ০৮ নভেম্বর: কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকির ঝড়ো ব্যাটিংই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল। তার ঝড়ে প্রথমে ব্যাট করে ১৬৬ রান তুলেছিল চিটাগং ভাইকিংস। রানটা একটু কম মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত রনকির দুর্দান্ত ইনিংসটি বৃথা যায়নি। তাসকিন আহমেদ সহ অন্য পেসারদের কৃতিত্বে রংপুর রাইডার্সকে ১৫৫ রানেই আটকে দিয়েছে চিটাগং। ফলে ১১ রানে জিতে এবারের বিপিএলের প্রথমবার জয়ের দেখা পেল ভাইকিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে আজ রীতিমতো ঝড়ই তুলেছিল চিটাগং। প্রথম ১০ ওভারেই রনকির দুর্দান্ত ব্যাটিংয়ে ১১২ রান তুলে ফেলেছিল তারা। শেষ পর্যন্ত এ রানটাই ব্যবধান গড়ে দিল। প্রথম ১০ ওভারে ৮৯ রান করা রংপুর শেষ ১০ ওভারে চট্টগ্রামের মতো মুখ থুবড়ে না পড়লেও জয় পাওয়ার মতো রান তুলতে পারেনি।

চিটাগংয়ের রান ২০০ ছাড়াতেই পারত। কিন্তু মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে যা হয়েছিল, আজ ঠিক তেমন কিছু না হলেও সংগ্রহটা সন্তোষজনক হলো না তাদের। মাত্র ৪ উইকেট হারালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংগ্রহটা আটকে যায় ১৬৬ রানেই। প্রথম ১০ ওভারে ১১২ রান তুলে ফেলা দল ২০ ওভার শেষে ২০০ ছাড়িয়ে যাবে—এমন প্রত্যাশা থাকলেও চিটাগং তা পারেনি শেষ ১০ ওভারে মাত্র ৫৪ রান তোলায়। অবিশ্বাস্য হলেও সত্যি, শেষ ১০ ওভারে চিটাগংয়ের বাউন্ডারির সংখ্যা ছিল মাত্র একটি!

রনকির ঝড় থেমেছিল ৩৫ বলে ৭৮ রান করে। এরপর আর কারও ব্যাটেই ‘ঝড়’ ওঠেনি। ঝড়ের দরকার ছিল না, টি-টোয়েন্টি ক্রিকেটের সাধারণ ব্যাকরণ মেনে খেললেও রানটা দুই শর কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মিসবাহ-উল-হক, লুইস রিস আর এনামুল হকরা কী করলেন। মিসবাহ ৩২ বলে ৩১ রান করেছেন। এনামুলও কম যাননি, কোনো চার-ছয় ছাড়া ১৭ রান তার।

রান তাড়া করতে নেমে দুই ওপেনারই ফিরেছেন প্রথম দুই ওভারে। তিনে নামা মিঠুনও পাওয়ার প্লের শেষ বলে আউট হয়েছেন। তবু তিন উইকেটেই ১০ ওভারে যে ৮৯ রান করে ফেলল রংপুর, এর কৃতিত্ব রবি বোপারা ও শাহরিয়ার নাফীসের। ৬০ বলে ৭৮ রানের সহজ এক লক্ষ্য তখন রংপুরের।

কিন্তু তাসকিন আহমেদের টানা তিনটি বলেই সব শেষ হয়ে গেল। ইনিংসের ১৩তম ওভারের শেষ তিন বলে ফিরলেন নাফীস, সামিউল্লাহ শেনওয়ারি ও বোপারা। শেষজন রান আউট হওয়ায় ‘হ্যাটট্রিক’ হয়নি তাসকিনের। কিন্তু প্রতিপক্ষকে ম্যাচ থেকে ঠিকই ছিটকে দিতে পেরেছেন। পেরেরা, মাশরাফি কিংবা মালিঙ্গার ছোট ইনিংসগুলো শুধু ব্যবধানই কমিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ