• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে: মাশরাফি

খেলাধুলা ডেস্ক, ০৮ নভেম্বর: মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের একজন লিজেন্ড। দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মাশরাফি। দলের সবাই তাকে সম্মান করে। কিন্তু আজ মাশরাফির দিকে তেড়ে গেলেন শুভাশিষ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বলেন, এই অভিজ্ঞতাই হয়ত আপনার বাকি ছিল, দেশেরই একজন ক্রিকেটার তেড়ে যাচ্ছেন আপনার দিকে।”

মাশরাফি বলেই হয়তো হেসে বললেন, “ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই।”
আজ বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ১৭তম ওভারে। শুভাশিস দারুণ এক ইয়র্কার করলেন, ঠেকালেন ব্যাটসম্যান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারায় বললেন, ‘যা’।
আর যায় কোথায় তেড়ে গেলেন মাশরাফির দিকে। সতীর্থরা এসে যখন টেনে নিচ্ছেন, শুভাশিস তখনও হাত-পা ছুড়ে গর্জে যাচ্ছেন। মাশরাফি স্রেফ তাকিয়ে একদৃষ্টে!
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ঘটনা যা ছিল, ‘তা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। সিরিয়াস কিছু নয়। আমি মনে করি, আই শুড সে সরি টু হিম। আমারই সরি বলা উচিত। ক্রিকেটেরই অংশ। হয়ে থাকে এমন। ওর জায়গা থেকে হয়ত ঠিকই আছে। সে জিততে চায়, আমিও জিততে চাই।”
মাশরাফি জানান, যেহেতু সে আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কি করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ