খেলাধুলা ডেস্ক, ১২ নভেম্বর: বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারিয়েছে খুলনা টাইটানস। ১৭১ রানের টার্গেটে ১৫২ করে চিটাগং। খুলনার এটি দ্বিতীয় জয়।
ব্যর্থ খুলনার টপ অর্ডার, প্রতিরোধ গড়েন রাইলে রোশো ও ক্যাপ্টেন মাহমুদুল্লা। ২৫ করে ফেরেন রোশো। আরিফুল হককে নিয়ে দলকে শক্ত ভিত দেন মাহমুদুল্লাহ। দুজনেই ৪০ করে আউট হন। শেষদিকে ব্র্যাথওয়েটের ঝোড়ো ৩০ রানে স্কোরবোর্ডে ১৭০ তোলে টাইটানস। খরুচে হলেও ৩ উইকেট নেন তাসকিন।
জবাবে আবু যায়েদ রাহির প্রথম স্পেলেই বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। বিপজ্জনক লুক রঙ্কির সঙ্গে তুলে নেন সৌম্য সরকার ও মুনাবিরার উইকেট। মিসবাহ ও সিকান্দার রাজা চাপ সামলে নেন। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ভাইকিংস। ৪ উইকেটে নেন আবু যায়েদ রাহি।