খেলাধুলা ডেস্ক: বিপিএলের খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বেলা ১টা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। বৃষ্টির কারণে মিরপুর স্টেডিয়াম খেলার অনুপযুক্ত থাকায় বিকেল সাড়ে তিনটার সময় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় খুলনা ও সিলেটের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। ফলে ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সিলেট। অন্যদিকে ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে খুলনা।
ঢাকা ও কুমিল্লা আছে যথাক্রমে ২য় ও ৩য় অবস্থানে।
সন্ধ্যা ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস।