খেলাধুলা ডেস্ক, ১৬ নভেম্বর: ৩৬ বছর পর বিশ্বকাপে খেলবে পেরু৷ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ জয় পেয়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আমেরিকার এই দেশ৷ শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম লেগে ম্যাচ গোল শূন্য ড্র হয়৷ দ্বিতীয় লেগে দুই অর্ধে দুটি করে গোল করেন জেফারসন ফারফান ও ক্রিস্টিয়ান ব়্যামস৷ শেষবার ১৯৮২ সালে বিশ্বকাপে খেলেছিল পেরুর ফুটবল দল৷
ম্যাচের ২৭ মিনিটে ক্রিস্টয়ান কুয়েভার পাস থেকে পেরুর হয়ে গোলের দরজা খোলেন ফারফান৷ দ্বিতীয় অর্ধে ৬৫ মিনিটে গোল পান ব়্যামস৷ ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল পেরু৷
এর আগে হন্ডুরাসকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া৷ ক্যাঙারুদের হয়ে দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিলে জেডিনাক৷