• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএল: ঢাকাকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

খেলাধুলা ডেস্ক: সুনীল নারিনের ঝোড়ো ইনিংস বৃথা গেলো হাসান আলির কৃতিত্বে। পাঁচ উইকেট নিয়ে ঢাকা ডায়নামাইটসকে ধসিয়ে দেন হাসান আলি। ১২৯ রানের টার্গেট কঠিন হলেও শোয়েব মালিকের ব্যাটে পার পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকাকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তামিমের দল কুমিলা।

মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ব্যাট নেয় ঢাকা ডায়নামাইটস। ফর্মের তুঙ্গে থাকা এভিন লুইসকে ৭ রানে ফেরান কুমিল্লার হাসান আলী। এরপর কেবল ঢাকার ব্যটসম্যানদের আসা-যাওয়া দেখেছে দর্শকরা।

ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ০ রানে ফেরেন মেহেদী মারুফ। একই পথ ধরেন পোলার্ড, মোসাদ্দেক ও জহুরুলও। কেউ করেন ১ কেউ করেন ২। ব্যাট হাতে রান করলেন শুধু বোলার সুনীল নারাইন। তার ৪৫ বলে ৭৬ রানের ইনিংসের পাশে বলার মতো ২৮ রান করেছেন কুমার সাঙ্গাকারা। বাকী ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়া করেছেন। ১৮.৩ ওভারেই ১২৮ রানে অলআউট হয় ঢাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি রিক্রুট হাসান আলী একাই আউট করেন ঢাকার ৫ জনকে। আর দুটো রান আউট।

ঢাকার করা ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কুমিল্লাও। শুরুতেই আউট হন লিটন দাস ও তামিম ইকবাল। ব্রাভো হতাশ কোরেছেন। কুমিল্লাকে পথ দেখান শোয়েব মালিক। তার অপরাজিত ৫৪ রানে ২ বল আগে জয় তুলে নেয় ভিক্টোরিয়ানস।

ঢাকার করা ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কুমিল্লাও। শুরুতেই আউট হন লিটন দাস ও তামিম ইকবাল। ব্রাভো হতাশ কোরেছেন। কুমিল্লাকে পথ দেখান শোয়েব মালিক। তার অপরাজিত ৫৪ রানে ২ বল আগে জয় তুলে নেয় ভিক্টোরিয়ানস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ