• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

চিটাগংকে হারিয়ে চারে উঠে গেল রংপুর

খেলাধুলা ডেস্ক: মাশরাফি তান্ডবে চিটাগংকে ৩ উইকেটে হারিয়ে টেবিলের চারে উঠে গেল রংপুর রাইডার্স। নাটকীয় ম্যাচে ১৭৭ রানের টার্গেটে শেষ বলে ম্যাচ জেতে মাশরাফির দল।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় রংপুর। সৌম্য সরকারের ৩০ ভ্যান জিলের ৬৮ ও নাজিবুল্লাহ জাদরানের ২৫ রানে লড়াকু সংগ্রহ পায় চিটাগং।
জবাবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফেরেন ম্যাককালাম। প্রতিপক্ষকে চমকে দিয়ে তিন নম্বরে নামেন মাশরাফি। গেইলের সাথে জুটি বেধে যোগ করেন ৬০ রান। ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাইডার্স অধিনায়ক।
গেইল ফেরেন ৩৩ রানে। চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে কঠিন হয়ে যায় ম্যাচ। শেষ ৬ বলে দরকার ছিল ১৪ রান। শেষ বলে ছয় মেরে দলকে জেতান থিসারা পেরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ