সৈয়দপুরে শার্পের উদ্যোগে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৬ নভেম্বর: নীলফামারী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে হা-ডু-ডু’র চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কামারপুকুর ইউনিয়নের তরুন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলে নেয় সোনারায় ইউনিয়নের ইয়ং স্পোটিং ক্লাব। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ সময় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল চৌধুরী, সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, শার্পের  নির্বাহী পরিচালক মাহবুব-উল-আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া গ্রামাঞ্চলের এক সময়ের জনপ্রিয় দলগত হা-ডু-ডু খেলাকে পুনরুজ্জীবিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জেলার ৮টি দল নিয়ে এ খেলার আয়োজন করে শার্প। বিভিন্ন বয়সের প্রায় দুই সহস্রাধিক মানুষ এ খেলা উপভোগ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *