• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খোকনদা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইটাখোলা ইউনিয়ন চ্যাম্পিয়ন

সিসি নিউজ, ২৮ নভেম্বর: সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, “ক্রীড়ার উন্নয়নে ক্লাব পর্যায়ে বেশী বেশী খেলার আয়োজন করতে হবে। আর এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগীতা করা হবে”।
আজ মঙ্গলবার সন্ধায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে তৃতীয় খোকনদা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজকের খেলায় ইটাখোলা ইউনিয়ন দল ২-০ গোলে গোড়গ্রাম ইউনিয়ন দলকে পরাজিত করে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১লা নভেম্বর থেকে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন দলের অংশগ্রহনে টুর্ণামেন্টটি শুরু হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ