• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

২০১৮ বিশ্বকাপ ড্র শুক্রবার রাত ৯টায়

খেলাধুলা ডেস্ক, ৩০ নভেম্বর: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল বা আর্জেন্টিনা কোন গ্রুপে আছে? গ্রুপ অফ ডেথে কারা থাকছে, কিংবা সহজ গ্রুপ পেয়েছে কারা? অপেক্ষা শেষ হচ্ছে শুক্রবার রাতে। জমকালো আয়োজনে হচ্ছে বিশ্বকাপের ড্র। কথার লড়াই জমছে আগে থেকেই, মেসি-রোনালদো-নেইমাররাও প্রস্তুত যে কোনো গ্রুপের চ্যালেঞ্জ নিতে।
ঘড়ির কাটা থেমে নেই, চলছে। জানান দিচ্ছে, এগিয়ে আসছে বিশ্বকাপ। হিসেব-নিকেশে শুধু বাকি গ্রুপ নির্ধারন। শুক্রবার রাতেই মস্কোর ক্রেমলিন প্যালেসে মেসি-নেইমার-রোনালদোদের গ্রুপ ভাগ্য নির্ধারন হয়ে যাবে।
১৯৩০ থেকে ২০১৮, সাদাকালো থেকে রঙ্গিণ হয়েছে বিশ্ব। বদলেছে মাঠের ফুটবল, বিশ্বকাপের গ্রুপ ভাগ্য নির্ধারণের স্টাইলেও এসেছে নতুনত্ব। ক্রেমলিন প্যালেসে হাজির হবেন ৩২ দেশের মধ্যে ৩০ দেশেেই কোচ। থাকবেন, ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদানো।
রঙিন হবে ব্লাঙ্ক, ফোরলান, পুয়োলদের উপস্থিতিতে। বিশ্বকাপে নিজদেশ না থাকলেও আক্ষেপ নিয়ে ড্র অনুষ্ঠানে থাকছেন ক্যানাভারো।আগ্রহটা এমন পর্যায়ে যে মেসি-নেইমার আর রোনালদোরাও গ্রুপ নিয়ে ভাবছেন। চোখ রাখবেন টেলিভিশনে।
র‍্যাংকিংয়ের সেরা সাত দেশ আর আয়োজক রাশিয়া থাকছে পট এ’তে। বাকি তিনের প্রত্যেকটি সাজানো হয়েছে র‍্যাংকিংয়ের অবস্থান অনুযায়ী। আট গ্রুপের প্রতি পট থেকে একটি করে দেশ থাকবে চারটি গ্রুপে। তবে ইউরোপ বাদে আর কোনো মহাদেশ থেকেই একের অধিক দেশ থাকবেনা। স্পেন-ইংল্যান্ড আর উরুগুয়ে দ্বিতীয় পটে থাকায় এবার একের কঠিন গ্রুপ হবার সম্ভাবনা।
সবকিছু জানা যাবে আর কয়েকঘন্টা বাদে। পাওয়া যাবে, মাঠের ফুটবলের আগেই কাগুজে হিসেব-নিকেশে কোন দেশ এগিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ