• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরের জয়: কপাল পুড়লো সিলেট-রাজশাহীর

খেলাধুলা ডেস্ক, ৩ ডিসেম্বর: বিপিএলে রবিবারের দ্বিতীয় ম্যাচে অল্প পুঁজি নিয়েও নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনা টাইটানসকে ১৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তবে শুধু খুলনা নয়, এ ম্যাচ দিয়ে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসকেও হারালো রংপুর। তাদের এ জয়ে যে কপাল পুড়লো ওই দুই দলের। চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। তাই এক ম্যাচ হাতে রেখেই দর্শক বনে গেল সিলেট ও রাজশাহী।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান করে রংপুর। মিরপুরের পিচ বিবেচনায় এই রানটাই এখন অনেক। আর সেই লক্ষ্য দেয়ার কৃতিত্ব মোহাম্মদ মিথুন ও মাশরাফি বিন মুর্তজার। ১৭তম ওভারে দলীয় ১০৫ রানে বিদায় নেন নাহিদুল। ৭ম উইকেট জুটিতে ২২ বলে ৪২ রান যোগ করেছেন এ দুজন। এর মাঝে শেষ ওভারে তিন ছক্কা মেরেছেন মিথুন।
শেষ দুই ওভারে এ দুজনের তোলা ৩৩ রানটাই ম্যাচের রূপটা বদলে দিল। ৪ ছক্কা ও ২ চারে ৩৫ বলে ৫০ করা মিথুন ফিফটি ছুঁয়েছেন ইনিংসের শেষ বলে ছক্কা মেরে। ১১ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মাশরাফি।

তাড়া করতে নেমে প্রথম ওভারেই জীবন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহজ এক ক্যাচ ফেলা নাজমুল ইসলামই শেষ পর্যন্ত শান্তকে আউট করেছেন। ততক্ষণে উদ্বোধনী জুটিতেই ৬০ রান তুলে ফেলেছে খুলনা। শান্তর আউটের পরই ম্যাচে ফিরে এল রংপুর। ৭ ওভারে ৩৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলল খুলনা। এরপর ম্যাচে ফিরতে পারিনি তারা। জয় থেকে ২০ রান দূরে থাকতে ১২৮ রানে থামে খুলনা। সিলেট-রাজশাহীর কপালও পুড়েছে তাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ