• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গেইল ঝড়ে খুলনাকে ৮ উইকেটে হারাল রংপুর

খেলাধুলা ডেস্ক, ৮ ডিসেম্বর: ক্রিস গেইলের সেঞ্চুরিতে এলিমিনেটরে খুলনাকে অনায়াসে হারালো রংপুর রাইডার্স, বাঁচিয়ে রাখলো ফাইনালের আশা। ১৬৮ রানের টার্গেট রংপুর ছুঁয়ে ফেলে মাত্র ২ উইকেট হারিয়ে। ৪৫ বলে আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন গেইল।

দ্রুত দুই উইকেট হারিয়ে শুরুতে চাপে পরে রংপুর। সোহাগ গাজীর পর ব্রেন্ডন ম্যাককালামকে শুন্য রানে ফেরান ক্যারিবিয়ান জফরা আর্চার। তবে ক্রিস গেইলের ঝোড়ো ব্যাটে ঘুরে দাঁড়ায় রাইডাররা। এ নিয়ে বিপিএলে চতুর্থ সেঞ্চুরি করেন গেইল, অপরাজিত থাকেন ১২৬ রানে। মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ৩০ রানে।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা টপ অর্ডারের ব্যর্থতায় ভালো শুরু পায়নি। শান্ত ২১ আর অধিনায়ক মাহমুদুল্লাহ ৬ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন। এরপর আরিফুলের ইনিংস সর্বোচ্চ ২৯, পুরান করেন ২৮ রান।

শেষ দিকে ব্রাথওয়েটের ৯ বলে ২৫ রানে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি পায় খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ